ক্যারিয়ার ডেভেলপমেন্ট কম্বো কোর্স

 



আসসালামু আলাইকুম,

মাত্র দুই/তিন মাসের চেষ্টায় সার্টিফাইড ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ইউ আই/ইউ এক্স ডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইনার  হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন ডেল্টা ডেভেলপার এর সাথে !

এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনি ফ্রন্ট এন্ড, ব্যাক-এন্ড ও ডেটাবেজসহ সম্পূর্ণ ওয়েবসাইট এবং প্রফেশনার গ্রাফিক্স ডিজাইনার, ইউ আই/ ইউ এক্স ডিজাইনার, ফ্রি-ল্যান্সিং করার মতো দক্ষতা অর্জন করতে পারবেন।

কী কী শিখবেন এ কোর্স থেকে?

একজন  ওয়েব ডেভেলপার হয়ে ওঠার জন্য আপনাকে একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট-এন্ড ও ব্যাক-এন্ড নিয়ে খুব ভালোভাবে জানতে হবে। তাই পুরো প্রোগ্রামে আপনি কয়েক ধাপে দুই ধরনের ডেভেলপমেন্টই শেখার সুযোগ পাবেন।

ওয়েব ডেভেলপমেন্ট –

মডার্ন ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ডায়নামিক হয়। অর্থাৎ সেগুলোতে ইউজাররা নানা ধরনের ইন্টারঅ্যাকশন করে থাকেন। আবার সেসব ইন্টারঅ্যাকশন নিয়ন্ত্রণ করা হয় একটি সিস্টেম দিয়ে, যেটি গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ ও সংরক্ষণের কাজও করে। পুরো প্রক্রিয়াটি দাঁড় করানোর জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করেন ওয়েব ডেভেলপাররা। তাই এই কোর্সে কিভাবে সম্পূর্ণ ডায়নামিক একটি সাইট করা যায় তা শিখতে পারবেন ।

ওয়ার্ড প্রেস ওয়েব সাইট –

বর্তমান বিশ্বে এখনো প্রায় ৭০% ওয়েব সাইট ওয়ার্ড প্রেসে তৈরি করা হয়ে থাকে । যে কোনো প্রতিষ্ঠানের একাধিক ওয়েব সাইটের মধ্যে অন্তত ২/৩ টি অথবা একাধিক ওয়ার্ড প্রেস সাইট থাকে । তুলনা মূলক ভাবে কম খরচে তৈরি করা সম্ভব বলে গ্রাহকের চাহিদার ক্ষেত্রেও এটি সবার আগে থাকে । এই কোর্সে কিভাবে আপনি যেকোনো ধরনের ওয়ার্ড প্রেস সাইট করতে পারেন তার খুটিনাটি বিস্তারিত ভাবে শেখনো হবে । কোর্স চলাকালীন একাধিক প্রোজেক্ট হাতে কলমে শেখানো হবে। যার ফলে আপনি আপনার দক্ষতা স্কিল অধিক পরিমানে বৃদ্ধি করতে পারবেন ।

ডোমেন, হোস্টিং, সি প্যানেল –

এই কোর্সে আপনাকে ডোমেইন , হোস্টিং , লোকার সার্ভার , সি প্যানেল সহ আরো একাধিক বিষয়ে বিস্তারিত শেখানো হবে ।

এস ই ও – 

এস ই ও করার মাধ্যমে কিভাবে যে কোনো সাইটকে গুগল / বিং র‍্যাঙ্কিং এর শীর্ষে নিয়ে আসা যায় সে সম্পর্কে বিস্তারিত শেখানো হবে এই কোর্সে ।

রিয়েল-লাইফ প্রজেক্ট

ওয়েব ডেভেলপমেন্টের জন্য দরকারি টেকনোলজিগুলো নিয়ে আপনি যা কিছু জানবেন, সেগুলো ৪/৫টি রিয়েল-লাইফ প্রজেক্টের মাধ্যমে করে দেখানো হবে। আপনি নিজেও ৪/৫টি প্রজেক্ট করবেন।

পি এইচ পি /লারাভেল এবং জাভাস্ক্রিপ্ট

এই কোর্সে আপনাকে কিভাবে খুব সহজে একটি পি এইচ পি / লারাভেল এবং জাভা স্ক্রিপ্ট সাইট করা সম্ভব তা শেখানো হবে এবং আপনি নিজেও একাধিক প্রোজেক্ট করতে পারবেন । সাথে পি এইচ পি এবং জাভা স্ক্রিপ্ট এর  ব্যাসিক ধারনা সহ ফ্রি বাংলা আরো কোর্স প্রদান করা হবে। যার ফলে আপনি নিজেও একজন পি এইচ পি অথবা জাভা স্ক্রিপ্ট ডেভেলপার হিসাবে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন বর্তমান বাংলাদেশে আর অনেক চাহিদা রয়েছে ।

গ্রাফিক্স ডিজাইন – 

এই কোর্সে আপনাকে কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন শেখানো হবে । এর ফলে আপনিও খুব সহজে যে কোনো ধরনের ডিজাইন – লগো , ব্যানার, পোস্টার, প্রডাক্ট, বিজনেস কার্ড , ই – বুলেটিন সহ সকল প্রকার গ্রাফিক্সের কাজ করতে পারবেন ।

ইউ আই / ইউ এক্স ডিজাইন – 

এই কোর্সে আপনাকে ফিগমা এবং এডবি এক্সডি তে কিভাবে যেকোনো ধরনের ইউ আই/ ইউ এক্স করতে পারেন তা শেখানো হবো । এতে একজন ওয়েব ডিজাইনার হিসাবেও নিজের ক্যারিয়ার গঠন করতে পারবেন ।

[ নতুন দের জেনে রাখা ভালো ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপ আলাদা জিনিস  , ক্লাসে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে ]

ফ্রি-ল্যান্সিং – 

ফ্রি ল্যান্সিং সম্পর্কে ও ব্যাসিক ধারনা দেয়া হবে এই কোর্সে সাথে কিভাবে সঠিক ভাবে ফাইবার একাউন্ট করতে হয় এবং কিভাবে গিগ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত শেখানো হবে ।

 

কোর্স টি কমপ্লিট করে আপনি এই সম্পর্কিত যে কোনো ধরনের কম্পানিতে সরাসরি অথবা বাসায় বসে কাজ করতে পারবেন ।  এছাড়াও ফ্রি-ল্যান্সিং জগতেও এর ব্যাপক প্রভাব রয়েছে । 

 

প্রোগ্রামটি কাদের জন্য?

যারা নতুন করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট  গ্রাসিক্স ডিজাইন শিখতে চান। অথবা যারা অলরেডি কিছুটা পারেন কিন্তু নতুন আরো বিস্তারিত শিখতে চান, বা আরও বেশি বেশি প্র্যাকটিস করে কনফিডেন্স অর্জন করতে চান।

সম্পূর্ণ বিগিনাররাও পারবে?

সম্পূর্ণ বিগিনাররাও এই প্রোগ্রামে যুক্ত হয়ে ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। আপনি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নাও হন, বা আগে থেকে কোনো কোডিং নাও পারেন, তবুও এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন!

আর কী কী লাগবে?

একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন (ব্রডব্যান্ড হলে ভাল) দরকার হবে। কম্পিউটারে সফটওয়্যার যা লাগবে তা কোর্সের ভিতরই দেখিয়ে দেয়া হবে, আগে থেকে চিন্তা করতে হবে না। ভার্শন নিয়েও চিন্তার কিছু নেই!

 ক্লাস শুরু –

শীঘ্রই জানিয়ে দেয়া হবে ।

২য় ব্যাচ এনরোল করার শেষ দিন – ১৫ মার্চ ২০২২ । ১৫ মার্চ ২০২২ রাত ১১ঃ৫৯ এর পরে  চলমান ৪০% অফ অফারটি থাকবে না। 

Enroll Now 

Pages